নিখোঁজের ২ দিন পর ঝোপে মিললো মিমের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপ থেকে মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিম উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড় থেকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশনবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ শিশুটির মরদেহ পাওয়া যায়তবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি।

ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, গত দুই দিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আজ বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানান হবে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন