রাজধানী

রাজধানী থেকে আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রুহীর ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন