রাজনীতি

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৪

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলচেষ্টা এবং আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার একটি অফিসে ঢুকে হামলা-ভাঙচুর করে জমি দখল চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়ে‌ছে। ত‌বে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত সন্ত্রাসী মোহাম্মদপুর টুইন টাওয়ারের একটি অফিসে ঢুকে হামলা ও ভাংচুর করে। এ সময় তারা বিভিন্ন মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়। এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এদি‌কে আদাবর থানার ওসি জা‌হিদুল ইসলাম ব‌লেন, আদাবরের একটি বাড়িতে হামলার ঘটনায় ৬ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তা‌দের কাছ থে‌কে সামুরাই উদ্ধার করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তারকৃতরা টাকার বি‌নিম‌য়ে বা‌ড়ি‌তে ভাঙচু‌রে অংশ নি‌য়ে‌ছিলেন।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় একটি আটতলা বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির মূল ফটকে চাপাতি ও রামদা দিয়ে কোপানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে।

এ ঘটনায় গতকাল রাতে বাড়ির মালিক আমিনুর রহমান আদাবর থানায় মামলা করেছেন। মামলায় খুরশিদ আলম খান, হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালাম, কামরান হোসেন, মিজানুর রহমান, সজীব হোসেন, হাসিবুল হাসান ওরফে ইমন, তানভীরসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন