দেশজুড়ে

‘২ কোটি দেন,সব সই করে দেবো’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ গ্রহণ’ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলতে শোনা যায় তিনি ২ কোটি টাকা ঘুষ দাবি করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিও কবে ধারণ করা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে ওই প্রকৌশলী বলছেন, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনও একটা কারণে, আমি ২ কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি ২ কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে।’

তিনি বলেন, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।’

এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইলফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি গণমাধ্যমের ফোন রিসিভ করেননি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন