দেশজুড়ে

‘ আমাকে ২ কোটি দেন, সব সই করে দেব’,ঘুষ চাওয়া সেই প্রকৌশলী বরখাস্ত

ফেসবুকে ভাইরাল ভিডিওতে  ‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেব’  বলা লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তদন্ত কমিটি ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ কবির।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে- পিডিবির ময়মনসিংহ অঞ্চলের পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ইকবালকে।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া ৮ মিনিট ৫০ সেকেন্ডের নুরুল আমিনকে বলতে শোনা যায়, “এসি স্যার রাজি হয়ে গেছে, কোন একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ছয় কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব।

 “দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে। সোজা হিসেব, তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে, পাঁচ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। পাঁচ কোটি টাকা থেকে আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।”

এদিকে ভিডিওটি ছড়ানোর পর আজ কার্যালয়ে আসেননি নুরুল আমিন।

লক্ষ্মীপুর সদরের কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, লক্ষ্মীপুরে যোগদানের পর থেকে নুরুল আমিন কমিশন বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন। নামে-বেনামে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ঘুষ না দিলে বিল আটকে রাখা, কাজের অনুমোদন না দেওয়া, জটিলতা দেখিয়ে টাকা আদায় করতেন। তিনি মাঝেমধ্যে অফিস করতেন না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন