স্বাস্থ্য

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৬ প্রাণ, হাসপাতালে ১৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ৩৪৩ জন। এর বাইরে খুলনা বিভাগে ২৪৮ জন, বরিশালে ২১২ জন, ঢাকায় ৩২০ জন, ময়মনসিংহে ১০২ জন, রংপুরে ৯৯ জন, রাজশাহীতে ২১১ জন এবং সিলেটে ১৪ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৮৯০ জন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন