জনদুর্ভোগ

আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামতকাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (০১ অক্টোবর) টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দনিয়া-মদিনাবাগ এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন