দেশজুড়ে

তিন দিন অনশনের পর প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, এবারও বাদ প্রথম হওয়া প্রার্থী

ছবি: সংগৃহীত

জামালপুরে টানা তিন দিন আমরণ অনশনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ৪৪ জন। এতে বাদ পড়েছে বকশীগঞ্জ উপজেলার মেধাতালিকায় প্রথম স্থানে থাকা ইসরাফিল ইসলাম রতনসহ সাতজন প্রার্থী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে অনলাইনে প্রকাশিত তালিকায় অনশনে থাকা ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৪ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৬ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। ১ম ধাপে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ৮৪ জন ও ২য় ধাপে ২৮ সেপ্টেম্বর ১ জন। মোট ৮৫ জন নিয়োগপত্র পান।

কিন্তু বাকি ৫১ জন সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত থেকে যান। পরে তারা গত ২৯ সেপ্টেম্বর সকাল থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরণ অনশন শুরু করেন। যদিও তারা আমরণ অনশনে থেকেও প্রকাশ্যে বিভিন্ন ধরণের খাবার গ্রহণ ও রাতে বাড়িতে চলে গিয়ে সকালে এসে আবার অনশনে বসেছে।

তিন দিন পর আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অনশনে থাকা মোট ৫১ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন উপজেলার ৪৪ জনকে চূড়ান্ত নিয়োগ প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে বাদ পরে নিয়োগ পরিক্ষায়

ইসরাফিল ইসলাম রতন বলেন,তিনি একজন কৃষকের সন্তান।  এই চাকরির বিষয়ে কোনো দুর্নীতি করেননি। তিনি বা তার পরিবারের কেউ রাজনীতিও করেন না।  তার উপজেলায় মেধাতালিকায় প্রথম হওয়ার পর দ্বিতীয় ধাপেও কেন বাদ পরলেন জানেন আন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ ঢাকা পোস্টকে বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এর বাইরে আমাদের আর কিছু বলার বা করার নেই’।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন