রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ৯৬ জন, তেজগাঁওয়ে ৭৯, লালবাগে ৫৭, মতিঝিলে ৫৫, উত্তরা বিভাগে ৩৮, ওয়ারীতে ৩৭, রমনায় ২৮, গুলশানে ২৮, গোয়েন্দা বিভাগে (ডিবি) ২০ এবং সিটিটিসিতে একজন রয়েছেন।

অভিযানে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা ও ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি, দুটি সুইস গিয়ার চাকু, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালিয়ে এসব অভিযানে মাদক ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন