দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়লো
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে উপ সচিব সোনিয়া বিনতে তাবিবের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানগুলো প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুর্গোৎসবের পর অর্থাৎ ২৩ অক্টোবর ২০২৬ থেকে পূর্বের ন্যায় পুনরায় নির্ধারিত সময়সূচি (সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) কার্যকর ও বহাল থাকবে।
এ বিষয়ে দেশের সকল সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
আই/এ