আন্তর্জাতিক

‘মক্কা-মদিনা বাদে পুরো সৌদি আকাশসীমা হামলার জন্য উন্মুক্ত’

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

সোমবার (০৫ অক্টোবর) বিমানবন্দরটিতে এ হামলা চালানো হয়। হুথিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ আক্রমণ পরিচালনা করেছে।

হুথি সামরিক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

এর আগে একই দিনে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেয় হুথিরা।

সতর্কবার্তায় তারা জানায়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের পুরো আকাশসীমা তাদের হামলার আওতায় থাকবে।

হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখা হলে এর ফলে যেকোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই পরিস্থিতির দায় তারা নেবে না বলেও জানানো হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন