ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ থেকে ৪৭, ওয়ারী থেকে ৫৬, মতিঝিল থেকে ৬৭, তেজগাঁও থেকে ৭০, মিরপুর থেকে ১০১, গুলশান থেকে ২৯, উত্তরা থেকে ৪৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজন রয়েছেন।
অভিযান চালিয়ে পুলিশ দুটি রামদা, তিনটি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করেছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসি//