জাতীয়

পূজার ছুটিতে টানা পাঁচ দিন বন্ধ, প্রজ্ঞাপন জারি

শারদীয় দুর্গাপূজার উৎসব ঘিরে ব্যস্ততা বাড়ছে চারপাশে। পূজার আনন্দে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতে এবার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত থাকবে এই ছুটি। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস।

এ বিষয়ে বুধবার (০৭ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যপরিধি নির্ধারণকারী বিধিমালার আওতায় এ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে ছুটির সময় জরুরি পরিষেবাগুলো চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবাও এ ছুটির আওতামুক্ত থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিসগুলোকেও ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

এ ছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকর করার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার পর ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি ভোগ করবেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও পড়ুন