আন্তর্জাতিক

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নিতে দিল্লি যাওয়ার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লি যাওয়ার বিষয়ে পুলিশের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানান ধ্রুব রাঠি। এরপর গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল।

এর আগে গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে ধ্রুব রাঠিকে দিল্লি যেতে নিষেধ করা হয়েছে। নির্দেশ অমান্য করে তিনি দিল্লি যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হবে বলেও সতর্ক করেছিলেন ওই কর্মকর্তা।

তবে আটকের পর ধ্রুব রাঠিকে কোথায় নেওয়া হয়েছে কিংবা তার বিরুদ্ধে পরবর্তী কী আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন