‘নেপাল ছাড়া ভারতের রামও অসম্পূর্ণ’: মোদির আবেগঘন বার্তা
নেপালের সম্পর্কে নতুন ঘনিষ্ঠতার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর উপলক্ষ্যে বৈঠক শেষে তিনি এই বার্তা দেন। দুই দেশের অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, নেপাল ছাড়া ভারতের রামও অসম্পূর্ণ।
সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদি ও বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালে জেন-জি আন্দোলনেনেপালে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন প্রধানমন্ত্রীর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোদি জানান, গেল আগস্টে বন্যা পরবর্তীনেপালের দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৫ হাজার কোটি রূপীর সহযোগিতা দিবে ভারত।