আন্তর্জাতিক

মমতার উদ্যোগে ভাটা, দুই ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ রাখতে চান শুভেন্দু

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের নাম ‘বাংলা’ করার উদ্যোগে এগোচ্ছে না নতুন বিজেপি সরকার। বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব বিধানসভায় আনবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এ বিষয়ে প্রস্তাব তোলা হবে।

বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিনের।ভারতের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলোর প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়। ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে তালিকার শেষের দিকে থাকে পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রতিনিধিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই যুক্তিতেই নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন