সম্পত্তি দানের পরও ভোগদখলের অধিকার থাকবে দাতার
প্রচলিত হেবা বা সম্পত্তি হস্তান্তরের নিয়ম অপরিবর্তিত রেখেই নতুন বিধান যুক্ত করেছে সরকার। এর ফলে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তর করার পরও দাতার জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে।
এ বিষয়ে রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে জানানো হয়, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-তে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। নতুন এই ধারাগুলোর আওতায় নির্ধারিত পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের ক্ষেত্রে দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের বিধান রাখা হয়েছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়। নতুন বিধান যুক্ত হওয়ায় নির্ধারিত পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তরের পরও দাতার ভোগদখলের অধিকার বজায় রাখার সুযোগ তৈরি হলো।
এসি//