রাজধানী

সন্ত্রাসবিরোধী আইনে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক দুটি এলাকা থেকে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

ডিবি সূত্রে জানা গেছে, গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এসব মামলার তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা ও নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে।

তবে গ্রেপ্তার দুই কর্মকর্তার মধ্যে কাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন