মক্কা-মদিনার ওপর আঘাত এলে আমরা বসে থাকবো না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মক্কা-মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি না, আমাদের একটা ইমোশনও তার ওপরে কাজ করে। যে সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মক্কা-মদিনার যদি এ রকম কোনো থ্রেট আসে, সেটা বাংলাদেশি যারা আমরা মেজরিটি মুসলমান আছি, আমরা তো বসে থাকবো না, অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত আমরা বাড়িয়ে দেব।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সৌদি আরবে হুথি হামলার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দেইনি, তো সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না। কিন্তু সৌদি আরবে এই ঘটনাটা যেটা ঘটছে, সেক্ষেত্রে সৌদি আরবের সরকার এবং সৌদি আরবের মানুষের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করেছি। এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে।
ভারতের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।
আই/এ