ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৩২ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩৪, বরিশালে ১৯৫, ঢাকা উত্তর সিটি ১৭৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮, চট্টগ্রামে ২৫৬, ময়মনসিংহে ১০০, রংপুরে ৭০, রাজশাহীতে ২৩০ এবং সিলেটে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ১ হাজার ৯৪৩ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৭৭ জন।
নতুন ১০ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩১। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ৩২ জন।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩০ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।
এমএ//