যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সাবেক সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলাম (পরবর্তীতে চাকরির মেয়াদ জেলা ও দায়রা জজ) বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত আছেন।
তার বিরুদ্ধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে। তাই বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আই/এ