ইশরাকের কাজকে নেগেটিভ বলা যায় না, অস্ত্রটা না থাকলে ভালো হতো : জামায়াত আমির
বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাদক তো সমাজ দেহকে শেষ করে ফেলতেছে। ইশরাক হোসেনের যেটা করা দরকার ছিল, তিনি বলেছেন যে সেখানে পুলিশ ছিল, ফোর্স ছিল। তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। এতটুকু। তার কাজকে কেউ নেগেটিভ বলার সুযোগ নাই।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, একজন জনপ্রতিনিধি বা একজন প্রতিমন্ত্রী যদি প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে বহন করেন বা কাউকে এটা দিয়ে তাক করেন। তাহলে তিনি হয়তো ভালো নিয়তে করেছেন। কিন্তু খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের তো এই সমাজে অভাব নাই। তারা উদাহরণ হিসেবে এটাকে ইউজ করবে।
তিনি আরও বলেন, ‘যদি আপনি সিভিল অ্যাটিচিউড থেকে নেন, এতটুকুই থাক। কিন্তু তার কাজের ব্যাপারে তো এখানে আপত্তি করার কিছু নেই’।
বিরোধী দলীয় নেতা বলেন, মাদক তো আমরা নির্মূল চাই। সংসদে আইন পাস হয়েছে মাদক নিয়ন্ত্রণ। আমরা তো নিয়ন্ত্রণ চাই না। আমরা নির্মূল চাই। এ বিষয়ে পুলিশের ভুমিকা কি এটা আমাদের পক্ষ থেকে ইশরাকই বলে দিয়েছেন।
আই/এ