জনদুর্ভোগ

আজ দুপুর দুইটা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কারণে শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকা।

জরুরি মেরামতকাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন