ধর্ম

তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি ডা. সাইফুদ্দিন মারা গেছেন

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ও কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম ডা. সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমত করে আসছিলেন। পাশাপাশি তিনি দেশি তাশকিলের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন