আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা গণমাধ্যমকে কুক্ষিগত করে গণতন্ত্রের টুঁটি চেপে ধরেছিলেন। তার দল আওয়ামী লীগ দেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিল। তাই পতিত দলটির সঙ্গে আঁতাত করে কেউ দেশে বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বারবার এ দেশের গণতন্ত্র হোঁটচ খেয়েছে। গণতান্ত্রিক ধারার ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল হাসিনা। জুলাইয়ের পর সেই গণতন্ত্র পথ খুঁজে পেয়েছে।
এর আগে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণ সভায় তিনি বলেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের কারণে গণতন্ত্র বারবার ফিরে এসেছে।
আই/এ