দেশজুড়ে

লালন সাঁইয়ের আখড়ার দানবাক্সে মিললো ৮ লাখ টাকা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দানবাক্স ১৫ দিনের ব্যবধানে ফের খোলা হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী গণনা শেষে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।

সোমবার ( ২৬ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে সিলগালা ভেঙে মাজারের দুটি দানবাক্স খোলা হয়। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবক্স খোলা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাতদিন পর দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। যা আজই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে।

এর আগে, ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয় দানবাক্সের টাকা। সেদিন দান বাক্স থেকে পাওয়া  ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা আখড়ার নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা করা হয়েছিল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন