অপরাধ

শ্রমিক ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেফতার

গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গেল ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযোগ আছে গ্রেফতারকৃতরা শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এমন অভিযান চলতে থাকবে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন