প্রবাস

যৌন বিকৃতির অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যাপক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ অক্টোবর হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে রাইয়ান আবদুল বাতেনের বিরুদ্ধে এ অভিযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ নামের একটি ওয়েবসাইটেও তার ছবি, গ্রেপ্তার ও অভিযোগের বিবরণ রয়েছে।

রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে কাজ করেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন