রাজধানী

প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) তাদের প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। নিয়মিত সিস্টেম উন্নয়নকাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো। এতে বলা হয়, যেসব গ্রাহকের মিটার নম্বর ‘০৩’ দিয়ে শুরু, শুধু তাদের রিচার্জ সেবায় এ সময় বিঘ্ন ঘটবে।

এসময় দুর্ভোগ এড়াতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এতে রিচার্জ সেবা বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন