রাজধানীতে বাসে আগুন
রাজধানীর কদমতলীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে রাস্তায় দাঁড় করিয়ে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (০২ নভেম্বর) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান রহমান।
তিনি জানান, সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহনের একটি বাসে পার্কিং করা অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাসটি পুড়ে গেছে।
এসআই হাসান রহমান আরও জানান, বাসের চালক হেলপাররা জানিয়েছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি ওখানে পার্কিং করে তারা খেতে গিয়েছিল। পরে এসে দেখে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে।
তবে কে বা কারা এই বাসটিতে আগুন দিয়েছে সে বিষয়টি জানা যায়নি।
এমজে/এ