ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চার জন এবং খুলনা বিভাগের দুই জন রয়েছেন। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
বুধবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৮৬৮ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২০৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
ডেঙ্গুতে নতুন করে ছয়জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৪৪৫ জনের পৌঁছেছে।
এছাড়া চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে মোট ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
এমএ//