আন্তর্জাতিক

ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট: হোয়াইট হাউস

ছবি: ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দিয়ে বার্তা দিয়েছে হোয়াইট হাউস। 

বুধবার (০৪ নভেম্বর) সকালে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’

পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়। সেখানে ওভাল অফিসে নিজের রেজল্যুট ডেস্কের ওপর ঝুঁকে থাকতে দেখা যায় ট্রাম্পকে।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর সকালে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি স্বীকার করেন, ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’। তবে নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের দায় নিজের কাঁধে নিতে চাননি তিনি।

ট্রাম্পের দাবি, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতে পারতেন।

প্রসঙ্গত, মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ—যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদে দলটি ২২৮টি আসন পেয়েছে, অন্যদিকে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পেয়েছে ১৩৯টি আসন।

সিনেটে ডেমোক্র্যাটরা ৫৪টি এবং রিপাবলিকানরা ৪৪টি আসন পেয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন