আন্তর্জাতিক

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ২ বাংলাদেশি বংশোদ্ভূতের জয়

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী স্টেট সিনেটর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তারা হলেন জর্জিয়ার শেখ রহমান ও কানেকটিকাটের এমডি মাসুদুর রহমান।

বুধবার (০৪ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ রহমান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।

শেখ রহমানের পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে অঙ্গরাজ্যটির ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটে হারিয়ে চতুর্থবারের মতো সিনেটর নির্বাচিত হয়েছিলেন শেখ রহমান।

অন্যদিকে, কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান।

মাসুদুর রহমানের বাড়ি বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে। ২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালের নির্বাচনে ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন