দেশজুড়ে

হঠাৎ হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী । বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাকে সিলেট নগরীর আখালিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার পর আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন। এ অবস্থায় তার পূর্বনির্ধারিত  কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার কর্মসূচি বাতিল করা হয়। দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়।

এদিকে আজ বিকেলে অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে হাসপাতালে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধি দল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন