আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং তেহরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সম্প্রতি মার্কিন বাহিনী ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (০৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলে হয়, শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা চুক্তি করতে চায়।’ আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে কী বিষয়ে অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে যুদ্ধ বলতেও নারাজ ট্রাম্প। তার দাবি, তেহরানের বিরুদ্ধে সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ কার্যকর করেছে ওয়াশিংটন।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ তবে ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি আরও বলেন, ইরান ছোট আকারের একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল, যা মার্কিন বাহিনী পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দেয়। তবে হামলাটি কখন বা কোথায় চালানো হয়েছে, তা জানাননি তিনি।

এছাড়া ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন ট্রাম্প।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন