সৌদির আরামকো টাওয়ারে বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত আরামকো টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় ভবনটির কয়েকটি তলার জানালা ভেঙে গেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত।
রোববার (০৮ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত সুউচ্চ ভবনটির কয়েকটি তলার জানালা বিস্ফোরণে ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
প্রতিবেদনে বলা হয়, গেল জুলাইয়ে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে হুতিরা।
গেল ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বৃহত্তর সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতির অবনতি হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হুতিদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএ//