ধর্ম

জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা কমিটির সভা আজ

১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা ও মাসের তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

সোমবার (০৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ জন্য ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন