হাম উপর্সগে আরও পাঁচ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং রেগটির উপসর্গ নিয়ে এক হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮৯ জনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগেই ৩ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৪ হাজার ৬১০ জনের হাম শনাক্ত হয়েছে। আর নতুন করে এক হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪১ হাজার ৫৫৬ জনে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮১ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১৭৫, চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, খুলনায় ১৪৫ এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এমজে/এ