ছিনতাইকারীর কবলে ডা. আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন আসিফ নজরুল।
আসিফ নজরুল তার পোস্টে লেখেন, গাড়ির জানালা খোলা থাকায় এক যুবক মুহূর্তের মধ্যেই ছোঁ মেরে তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
তিনি জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারে চেষ্টা চলছে।
পাশাপাশি, তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা দাবি, হুমকি বা সন্দেহজনক বার্তা পাঠানো হলে তাতে সাড়া না দিতে সবাইকে সতর্ক করেছেন তিনি।
পোস্টে নিজের অসতর্কতার কারণে মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে বলে আক্ষেপ করেন আসিফ নজরুল। এ সময় ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চান অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।