আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে ঢাকা। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর ২৭২, যা খুব অস্বাস্থ্যকর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
তালিকায় দুই নম্বরে রয়েছে ভারতের কলকাতা, সেখনে বাতাসের স্কোর ২১৪। এছাড়া ১৯২ স্কোর নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এমএ//