রাজধানী

মিরপুরে পোশাক কারখানার নারী শ্রমিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরে ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে পোশাক কারখানার এক নারী শ্রমিককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী নূপুর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার পর রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি বলেন,  রাইজিং গ্রুপের একটি কারখানায় নুপুর কাজ করেন। একই কারখানায় রায়হান নামের ওই হামলাকারীও কাজ করতেন।

তিনি আরও বলেন, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই প্রেমঘটিত বিষয় নিয়ে বিচ্ছেদ বা কোন সমস্যা থেকে রায়হান নুপুরের ওপর হামলা চালায়। রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। নুপুর চিকিৎসাধীন আছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন