ক্যাম্পাস

ববির ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তা  অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৮ নভেম্বর দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ববি শাখা ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। এরপর ওই পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে তাদেরকে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে কেন্দ্রীয় ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাদের সামরিক বহিষ্কার করেছে বলে জানা গেছে।

এছাড়া সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—সহসভাপতি রাকিবুল ইসলাম, আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন