চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আগামীকাল সকালে এ ব্রিফিংয়ের জন্য ঢাকার সব বিদেশি মিশনপ্রধানদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে।
জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। প্রায় আধঘণ্টা স্থায়ী হতে পারে এ ব্রিফিং। মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি দেশে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে।
পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে।
আই/এ