জাতীয়

ভাগ্যিস, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাইছেন না: জাহেদ উর রহমান

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ বিমানে আসা না আসার চেয়ে তার প্রত্যর্পণই সরকারের কাছে গুরুত্বপূর্ণ। দেশে ফেরার পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে, এমন দাবি শেখ হাসিনা করছেন না—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। যদিও ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনও প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছু সেটা পরের বিষয়। আমরা তাকে চাই, তাকে প্রত্যর্পণ করা হবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনা বর্তমানে যে রাষ্ট্রে অবস্থান করছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে হস্তান্তর করা হলে বাংলাদেশ বিমানে তাকে আনা হবে, নাকি তিনি ওই দেশের বিমানে ফিরবেন, তা পরে নির্ধারণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান এতটুকুই।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন