আন্তর্জাতিক

স্থলপথে ইরানকে অবরুদ্ধ করা অসম্ভব: আরাঘচি

ভৌগোলিক বিস্তৃতি ও সীমান্তবর্তী অঞ্চলগুলোর সক্ষমতার কারণে স্থলপথে ইরানকে অবরুদ্ধ করা কার্যত অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয়গুলোর প্রধানদের নিয়ে আয়োজিত একটি সেমিনারের ফাঁকে এ মন্তব্য করেন আরাঘচি।

তিনি বলেন, ইরানের বিস্তীর্ণ ভূখণ্ড ও বিপুলসংখ্যক প্রদেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বিভিন্ন বিধিনিষেধ মোকাবিলায় দেশটিকে সহায়তা করবে। বিশেষ করে প্রদেশগুলোর নিজস্ব ও ভিন্নধর্মী সক্ষমতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরাঘচির আরও বলেন, সীমান্তের দুই পাশে মানুষের নিয়মিত যাতায়াত, পারস্পরিক যোগাযোগ এবং দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক ইরানের বিভিন্ন প্রদেশকে বিশেষ সক্ষমতা দিয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শত্রুপক্ষ যেসব যোগাযোগপথ বন্ধ করার চেষ্টা করবে, সেগুলো পুনরায় চালু করা সম্ভব হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন