জাতীয়

তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের চাকরি পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই তিন কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাদের দায়িত্ব পালনের অবসান ঘটেছে।

এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সেই দায়িত্ব থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেয়া হলো।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন