আমরা চাইছি গঙ্গা চুক্তি নবায়ন হোক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গঙ্গা নদীর পানি নিয়ে যে চুক্তি রয়েছে সেটা আমরা অব্যাহত রাখতে চাইছি। চুক্তি নবায়ন হবে এবং সেটা অবশ্যই তাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি। আমরা আশা করব, ভারত আমাদের প্রতিবেশী। ভারত এবং বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তিটা কত গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই ভারত ভালোভাবেই জানে।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে চিঠি দেয়া হয়েছে। ভারত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই চিঠির জবাব দেবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। কারণ, ভারত ও বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তি গুরুত্বপূর্ণ। আগামী ১২ ডিসেম্বর চলমান গংগা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুরাতন চুক্তিটি চালিয়ে যেতে চায়।
তিনি বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি হওয়ার প্রয়োজন নেই। এটা নিয়ে টেবিলে বসার প্রয়োজন, সেটা আমরা আগামীতে করতে পারব। সময় নির্দিষ্ট করে না জানাতে পারলেও যথাসময়ে এই আলোচনা শুরু হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যার্পনে কোন অগ্রগতি নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয় বন্দি বিনিময় যে চুক্তির মাধ্যমে। একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়া ফলো করে করতে হয়। লিগ্যাল প্রসেস ফলো করে সম্পন্ন হতে সময় লাগে, এটা আমরা স্বীকার করি। তবে ভারতের যদি সরকারের যদি সদিচ্ছা থাকে রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে তারা এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে পারে।
ভারত এ প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন।
আই/এ