রাজনীতি

৫ আসনে শাপলা কলির জয়, আরও অনেক আসনে হাড্ডাহাড্ডি লড়াই : আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলমান অবস্থায় প্রাথমিক ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ইতোমধ্যে পাঁচটি আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলির বিজয় নিশ্চিত হয়েছে। অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।”

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন #নির্বাচন #এনসিপি #জাতীয় নাগরিক পার্টি