বিএনপি

তারেক রহমানসহ বগুড়ার সব আসনে বিএনপি জয়ী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বগুড়ার সাতটি আসনেই জয়ী হয়েছে ধানের শীষের প্রার্থীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

 বগুড়া-৬ (সদর) আসনে ১৫০ টি কেন্দ্রে  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট তার নিকটতম জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭টি কেন্দ্রে বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৮১ ভোট  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপি প্রার্থী আবদুল মহিত তালুকদার এক লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ পেয়েছেন এক লাখ আট হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ১১৪ কেন্দ্রে   বিএনপির প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকের মোস্তফা ফয়সাল পেয়েছেন এক লাখ আট হাজার ১৯১ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৮৮টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের দবিবুর রহমান পেয়েছেন এক লাখ নয় হাজার ৬৯৬ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন পেয়েছেন দুই লাখ ৬২ হাজার ৫০১ ভোট। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া