জাতীয়

শপথের পরই তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের নবনির্বাচিত সদস্যরা অংশ নেন।

দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের শপথপাঠ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত বিএনপি জোটের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #সংসদ নেতা #প্রধানমন্ত্রী